৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫
৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে গণমিছিলের আয়োজন করা হয়েছে।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান উপলক্ষে ৩৬ দিনব্যাপী ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে উক্ত গণমিছিল আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪ টার সময় নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হবে।
যথাসময়ে উপস্থিত থেকে ৫ আগস্টের গণমিছিলকে সফল করার জন্য সিলেট মহানগরের সকল জনশক্তিসহ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D