৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫
সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন কাজলশাহস্থ মেডিনোভা ডায়াগনেস্টিক সেন্টারের সামন থেকে একটি মোটরসাইকেল চুরি হয়ে গেছে।
বুধবার (৩০ জুলাই) সকালে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মো. জাকির হোসেন নয়ন একটি অভিযোগ দায়ের করেন।
জাকির হোসেন নয়ন নগরীর জিন্দাবাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা।
অভিযোগে তিনি উল্লেখ করেন, কাজলশাহস্থ মেডিনোভা ডায়াগনেস্টিক সেন্টারের নিচ থেকে ধুসর রংয়ের ১০০ সিসি- টিবিএস মেট্রো মোটরসাইকেলটি (রেজিঃ নং- সিলেট মেট্রো-হ-১২-৯৫২৩, চেসিস নং- এমডি৬২৫এমএফ৫৯জে১এইচ২৪৭১৭, ইঞ্জিন নং-ডিএফ৫এইচজে১এক্স১৩৯৫১) চুরি হয়ে যায়। যেখানে রাখা হয়েছিল ওই স্থানসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, একটি মোটরসাইকেল চুরি হওয়ার অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D