৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে বালু উত্তোলনের সময় নিখোঁজ হওয়া এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে নিখোঁজের দুই দিন পর জাফলংয়ের জুমপাড়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত শ্রমিকের নাম হরে কৃষ্ণ চন্দ্র দাস (৪৮)। তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার খলাপাড়া গ্রামের মৃত দরুশি চন্দ্র দাসের ছেলে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে জাফলংয়ের কালিনগর এলাকায় বসবাস করছিলেন এবং স্থানীয়ভাবে বালু শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৮ জুলাই) সকালে হরে কৃষ্ণ পিয়াইন নদীতে বালু উত্তোলনের সময় পানিতে নিখোঁজ হন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন, পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় অভিযান চালায়, তবে তার খোঁজ মেলেনি।
বুধবার সকালে স্থানীয়রা জুমপাড়া এলাকায় পিয়াইন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D