সিলেট সীমান্তে ২ কোটি ৪৩ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী পন্য জব্দ

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫

সিলেট সীমান্তে ২ কোটি ৪৩ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী পন্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ৪৩ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।

বুধবার (২৩ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় কালাইরাগ, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, সোনারহাট, পাথরকোয়ারী, বাংলাবাজার এবং পান্থুমাই বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান করে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ, ক্রিম, ফেসওয়াস, চকলেট, সুপারি, গরু, জিরা, বিড়ি, ভিট, রেক্সোনা, বডি স্প্রে, মুভ অয়েন্টমেন্ট, গুড়া দুধ, শ্যাম্পু, অলিভ অয়েল, সাবান, টায়ার এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী রসুন এবং শিং মাছ ছাড়াও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২,৪৩,৫৩,৩২০/- (দুই কোটি তেতাল্লিশ লক্ষ তিপ্পান্ন হাজার তিনশত বিশ) টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট