দোয়ারাবাজারে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫

দোয়ারাবাজারে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামে জমি সংক্রান্ত পুরনো বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত কবির উদ্দিন (৪৫) ওই গ্রামের নূর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৩ জুলাই) দুপুরে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে কবির উদ্দিন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট