সিলেট ছাত্রলীগ নেতাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৫

সিলেট ছাত্রলীগ নেতাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

সিলেট নগরীর আম্বরখানাস্থ সাপ্লাই রোড এলাকায় স্থানীয় জনতার হাতে গণপিটুনির শিকার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে।

আহত ও আটক ওই নেতার নাম আব্দুল আহাদ (২৭)। তিনি সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাপ্লাই রোডের কলবাখানি এলাকার বাসিন্দা ও গোলাম গফুর মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে সাপ্লাই রোড এলাকায় জনতা আব্দুল আহাদকে ধরে ফেলে এবং মারধর করে থানায় সোপর্দ করে।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, ‘সোমবার রাতে স্থানীয়রা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আব্দুল আহাদকে আমাদের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একটি মামলাও রয়েছে। বর্তমানে তিনি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন। কিছুটা সুস্থ হলে তাকে আদালতে পাঠানো হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট