১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫
সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লার সদর রসুলপুর রেল স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনটি বন্ধ রয়েছে। লাকসাম জংশন থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে ওই ইঞ্জিন নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে ও ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D