১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫
চা শ্রমিকদের ৬শ’ টাকা মজুরি, ভূমি অধিকার, চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ ১১দফা দাবিতে ২০ জুলাই বিকাল ৩টায় চা শ্রমিক কনভেনশন করবে ‘চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটি।
সিলেটের দরগা গেইটস্থ শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত চা শ্রমিক কনভেনশনে উপস্থিত থাকবেন আইনজীবী সমিতি সিলেট জেলার সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বিশিষ্ট লেখক ও গবেষক আলতাফ পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা ঋতু, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মানস নন্দী, কবি ও সাংবাদিক সজল ছত্রী, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সাংগঠনিক কমিটির সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস প্রমুখ। এছাড়াও সিলেট,হবিগঞ্জ, মৌলভীবাজারের বিভিন্ন চা বাগান থেকে আগত প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখবেন।
উক্ত কনভেনশন সফল করার লক্ষ্য চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটি সভাপতি অজিত রায় বাড়াইক এবং সাধারণ সম্পাদক বচন কালোয়ার সকলের প্রতি উদ্ধাত্ত আহ্বান জানান।
আজ শনিবার এক যুক্ত বিবৃতিতে তারা বলেন ‘চা শ্রমিকদের রুটিরুজি তথা সার্বিক মুক্তির আন্দোলন বেগবান করার লক্ষ্যে আগামীকাল সিলেটের শহীদ সুলেমান হলে চা শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হবে। কনভেনশন সফল করতে সিলেটে সংগ্রামী চা শ্রমিকবৃন্দ,সমাজের সকল স্তরের বিবেকবান মানুষ এগিয়ে আসবেন। সকলের সহযোগিতায় এই আয়োজন আমরা সফল করতে চাই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D