৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫
সিলেটে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের চালের আড়ার সাথে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
শনিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর কানিশাইল এলাকার ১নং রোডের প্রত্যাশা ৪২ আ/এ নং বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মো. আরাফাত হামজা (২০) ওই বাসার মৃত এরশাদ আলীর ছেলে। তিনি তার বড় ভাইয়ের সাথে নগরীর তালতলায় মোটর পার্টসের ব্যবসা করতেন।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। তিনি জানান, তার লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বুঝা যাবে মৃত্যুর রহস্য।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D