৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫
সিলেটে এক চাঁদাবাজ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে শাহপরাণ থানাপুলিশ মেজরটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
অভিযুক্ত সাহাদত ইসলাম সুমন (৩২) মেজরটিলা ইসলামপুর এলাকার পশ্চিম ভাটপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- শাহপরাণ থানাধীন একটি এলাকার দুবাই প্রবাসী ঝিন্টু চন্দ ২০১৩ সালে দেবপুর মৌজার স্বপ্নপুরী আবাসিক এলাকায় ৪ শতাংশ জমি বাসা নির্মাণের উদ্দেশ্যে ক্রয় করেন। সম্প্রতি তিনি উক্ত জমিতে নির্মাণ কাজ শুরু করলে সাহাদত ইসলাম সুমন তার কাছে একাধিকবার ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেন সুমন।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে সুমনকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D