সিলেটে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

সিলেটে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

Manual1 Ad Code

সিলেটে দশ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার (১৪ জুলাই) বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

আটক মাহমুদ আলী (৩৫) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর এলাকার মৃত আব্দুল মুতলিবের ছেলে।

বর্তমানে তিনি নগরীর শামীমাবাদ এলাকার ১নং রোডের তৃষানের বাসায় ভাড়া থাকেন। তার দুই ছেলেমেয়ে আছে।

এলাকাবাসী জানান, গত কয়েকদিন থেকে মাহমুদ ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। সোমবার দুপুর আড়াইটার দিকে স্থানীয়দের চোখে পড়ে মাহমুদ ১০ বছরের একটি কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা করছেন। এসময় তার ও ওই শিশুর নিন্মাঙ্গের পোশাক ছিলনা। তখন এলাকাবাসী দ্রুত এসে তাকে আটক করে মারধোর করেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

পরে কোতোয়ালী থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুসহ মাহমুদকে আটক করে থানায় নিয়ে যায়।

Manual6 Ad Code

এ ব্যাপারে শিশুটির পিতা ন্যায়-বিচার দাবি করেছেন।

Manual1 Ad Code

নরশিংটিলা পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক ফারুক আহমদ এ ব্যাপারে বলেন, আমরা জানতে পেরেছি মাহমুদ নিরাময় ক্লিনিকের গাড়ি চালক। এ ব্যাপারে তাদের সংবাদ জানালে তারা এসে তাকে দেখে যান এবং আইনগত পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন। আমরা তাকে পুলিশের হাতে তুলে দিচ্ছি। তার মোবাইলে অনেক অশ্লীল ভিডিও আছে। আমাদের ধারণা, এই মেয়েটিরও ভিডিও সে ধারণ করে থাকতে পারে। তেমন কিছু হলে সেটি পুলিশ খোঁজে বের করবে।

Manual2 Ad Code

সিলেট কোতোয়ালী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জিয়াউল হক বলেন, আমি এখনো থানার বাইরে। মাত্র তাদের থানায় আনা হয়েছে। বিস্তারিত খোঁজ নিয়ে পরে জানানো হবে।

Manual3 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code