সিলেটে আ.লীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা

প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৫

সিলেটে আ.লীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা

সিলেট নগরীর সুবিদ বাজার এলাকার লন্ডনী রোডের ১৩৭ নম্বর বাসা থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা ও বিএনপি কর্মীরা। আটকের পর বুধবার (৯ জুলাই) সকালে তাকে জালালাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জালালাবাদ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ‘স্থানীয় জনতা প্রদীপ রায়কে আটক করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।’ তিনি আরও জানান, প্রদীপ রায়ের বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জে মোট ৭টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, দিরাই থানা থেকে পুলিশের একটি দল সিলেটের উদ্দেশে রওনা হয়েছে। তারা সিলেট এসে প্রদীপ রায়কে নিজেদের হেফাজতে নেবে।

স্থানীয়দের অভিযোগ, প্রদীপ রায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অনিয়ম ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট