শাবির গণিত বিভাগে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫

শাবির গণিত বিভাগে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই, ২০২৫) সকাল সাড়ে ১০টায় আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে মেধার বিকাশে কঠোর অধ্যবসায় ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে তিনটি গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন- একাডেমিক, আর্থিক ও প্রক্টরীয় নীতিমালা মেনে চলা প্রত্যেক শিক্ষার্থীর দায়িত্ব। তিনি র‌্যাগিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়ায় মনোনিবেশ করার আহ্বান জানান।

গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো: ইলিয়াস উদ্দীন বিশ্বাস, অধ্যাপক ড. মো: রাশেদ তালুকদার, অধ্যাপক ড. মো: আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মো: গোলাম আলী হায়দার চৌধুরী, অধ্যাপক ড. শামসুন্নাহার বেগম, অধ্যাপক ড. নাজনীন আখতার, অধ্যাপক ড. মো: খায়রুল হাসান, অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম, অধ্যাপক ড. কাওসারী সুলতানা, অধ্যাপক ড. রেজওয়ান আহমদ, এবং অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট