মোগলাবাজারে গাছে ঝুলছিল যুবকের মরদেহ

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫

মোগলাবাজারে গাছে ঝুলছিল যুবকের মরদেহ

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে রেল লাইনের পাশে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে মোগলাবাজার থানাপুলিশ লাশটি উদ্ধার করেছ।

নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম। তিনি জৈন্তাপুর উপজেলার বাউরভাগ দক্ষিণ থুবাং মাঝপাড়া গ্রামের রফিকুল হকের ছেলে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন- মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট