১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫
সুনামগঞ্জের দিরাই উপজেলার বাংলাবাজার সংলগ্ন নতুন মির্জাপুর জামে মসজিদের পাশে হাওয়ার বন হাওরে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাস্তার পূর্বপাশের হাওরে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, লাশটি বর্তমানে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যম কর্মীসহ দিরাই থানার ফেসবুক পেইজে প্রচার করে লাশ শনাক্তে সবার সহযোগিতা কামনা করেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D