বিশ্বনাথে ২৪৬ জন মাদ্রাসা শিক্ষার্থী পেল পোষাকসহ শিক্ষাসামগ্রী

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫

বিশ্বনাথে ২৪৬ জন মাদ্রাসা শিক্ষার্থী পেল পোষাকসহ শিক্ষাসামগ্রী

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ‘দশপাইকা আনোয়ারুল উলুম আলীম মাদ্রাসার ২৪৬ জন শিক্ষার্থীকে পোষাক’সহ শিক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে।

উপজেলার পূর্ব-দশপাইকা মোল্লাবাড়ির বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী শামীম উদ্দিনের পক্ষ প্রায় ৩ লাখ ২৩ হাজার ৪৫০ টাকা ব্যয়ে প্রতিষ্ঠানের হিফজ শাখা’সহ প্রথম শ্রেণী থেকে আলীম পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে পোষাক’সহ শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত শিক্ষাসামগ্রীর মধ্যে ছিল- পাঞ্জাবী, পাজামা, টুপি, বোরকা, ওড়না, ব্যাগ, ছাতা ও সহযোগী বই।

সম্প্রতি মাদ্রাসার সভা কক্ষে অনুষ্ঠিত শিক্ষাসামগ্রী বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান ও প্রবাসী শামীমের পক্ষে বক্তব্য রাখেন চান মিয়া দুদু।

মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মাওলানা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হেলাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সহকারী ট্রেজারার ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হামিদ খান সুমেদ, সৌদি আরব প্রবাসী ছুরাব আলী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শফিক আহমদ পিয়ার।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার লুৎফুর রহমান, নজরুল ইসলাম আজাদ, সাবেক মেম্বার আব্দুল মনাফ, মাদ্রাসার অভিভাবক সদস্য বকুল খান, সাবেক অভিভাবক সদস্য সিরাজ আহমদ, ছাব্বির আহমদ, আল-আমিন, আবুল মিয়া, আসকর আলী প্রমুখ নেতৃবৃন্দ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট