১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫
হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান ও যাত্রীবাহি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক লিটন মিয়া (৪১) ঘটনাস্থলে নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ৩ টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত লিটন মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাস্থলে এসে গাড়িতে আটকে থাকা নিহত লিটন মিয়াকে উদ্ধার করেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং জনভোগান্তি তৈরি হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্লাহ জানান, নরসিংদী থেকে কাঁঠাল বোঝাই করে পিকআপ চালক গাড়ি নিয়ে নবীগঞ্জ যাচ্ছিল। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা গামী যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিটন মিয়া নামের একজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D