১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৯ জুন) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর এলাকায় থানার মূল গেইট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) অমিত সাহা, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর এডিশনাল ডেপুটি কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাস তল্লাশি করে দুই যাত্রীর কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষীপুরের রামগঞ্জ থানার মাছিমপুর গ্রামের মৃত মশিউর হোসেনের পুত্র বিল্লাল (২৮) এবং সিলেট নগরীর উত্তার কাজীটুলা এলাকার কাজী জালাল উদ্দিন সড়কের বাড়ি নং ৪৯/ই এর বাসিন্দা মো. হোসেন এর পুত্র রতন মিয়া (৪৮)। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার হাড়িদিয়া গ্রামে।
পরে তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D