১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীস্থ তিতাস আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে ৪ নারী ও ৬ জন পুরুষকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (২৯ জুন) দিবাগত রাতে দক্ষিণ সুরমা থানার এএসআই আবদুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ হোটেলটিতে অভিযান চালায়।
এসময় হোটেলের বিভিন্ন কক্ষে নারী ও পুরুষদের অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় পায়। অনৈতিক কাজের অভিযোগে হোটেল থেকে ৪ নারী ও ৬ জন পুরুষকে আটক করা হয়।
আটককৃতরা হলো- জুনেদ মিয়া (২৭), আরিফুর রহমান (২৭), রিয়াদ (২৬), চমক আলী (৪১), সমর আলী (৫০), শাহআলম (৩১), রুপা বেগম (৩৮), রিয়া আক্তার (২৫), জান্নাত (২৭) ও সুমা আক্তার সুমি (২৪)।
পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D