১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫
ভারত-সুনামগঞ্জ সীমান্ত পথে অবৈধভাবে পাচার হয়ে আসা উন্নতমানের লেহেঙ্গা, শাড়ি সহ সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (২৯ জুন) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার রঙ্গারচর সীমান্তের একটি পরিত্যক্ত গোদামে টাস্কফোর্সের অভিযানে এসব পণ্য জব্দ হয়।
সোমবার (৩০ জুন) দুপুরে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান ২৮ বিজিবি অধিনায়ক লে কর্নেল জাকারিয়া কাদির।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে বিজিবি আগের চেয়ে অনেক বেশি তৎপর। এর ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে পরিত্যক্ত গোদাম থেকে ভারতীয় উন্নতমানের শাড়ির চালান জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ কোটি টাকা। গত এক মাসে বিজিবি সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D