১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৭
সাত বছর পর ভারতে দ্বিপাক্ষিক সফরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চারদিনের এই সফর শুরু হয়েছে শুক্রবার থেকে। নানাবিধ কারণেই সফরটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সবারই জানার আগ্রহ থাকে ভারতের মিডিয়ায় কতোটা গুরুত্ব পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর।
সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রটোকলের বাইরে গিয়ে বিমানবন্দরে হাসিনাকে স্বাগত জানানোসহ রাষ্ট্রপতি ভবনে হাসিনার থাকাসহ সবকিছুর মধ্যে সেই গুরুত্ব ফুটে উঠছে। সেইসঙ্গে ভারতীয় সব সংবাদমাধ্যমেও অতি গুরুত্বের সঙ্গে স্থান পাচ্ছে হাসিনার এ সফর।
চার দিনের সফরে শুক্রবার দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভারতে আসা, পৌঁছানো থেকে শুরু করে পরবর্তী প্রতিটি পদক্ষেপ শুরু থেকেই গুরুত্বের সঙ্গে প্রকাশ ও সম্প্রচার করে চলেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।শনিবার যেমন দেশটির বহুল প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার লিড নিউজ, ‘মমতার সঙ্গে বসতে চান হাসিনা’।
জনপ্রিয় এ পত্রিকারটির প্রথম পাতায় স্থান পেয়েছে সফরকেন্দ্রিক আরো দু’টি নিউজ। ‘টারম্যাকে মোদী’ ও ‘প্রণববাবুর জন্য ইলিশ’ খবর দু’টির মাধ্যমে বোঝা যায়, হাসিনার ভারত সফর কতোটা গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।
পশ্চিমবাংলার অরেকটি জনপ্রিয় পত্রিকা ‘এইসময়’। তাদেরও আনন্দবাজারের মতো কাছাকাছি শিরোনামের লিড নিউজ, ‘মমতার সঙ্গে পৃথক বৈঠক চান হাসিনা’। পত্রিকাটির অনলাইন ভার্সনের সেকেন্ড লিডে রয়েছে ‘বন্ধুত্বের উষ্ণতায় হাসিনার সঙ্গে আজ বৈঠকে মোদী’।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D