১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫
সুনামগঞ্জে ছাতক পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৫৪ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৩৪৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার (২৯ জুন) দুপুরে ছাতক পৌরসভার হল রুমে প্রস্তাবিত বাজেট পেশ করেন পৌর প্রশাসক মো. তরিকুল ইসলাম।
প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৮৮লাখ ৫৯ হাজার ৫৯৪ টাকা। এবং উদ্ধৃত দেখানো হয়েছে ১ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৭৩৫টাকা।
বাজেট আলোচনায় স্থায়ী বাস টার্মিনাল, ছাতক পাবলিক মিলনায়তন বেদখল, ড্রেনের জলাবদ্ধতা ও ব্যাটারিচালিত অটো রিকশা নিয়ন্ত্রনসহ নানান বিষয়ে প্রশ্ন তুলে ধরা হয়। এসব বিষয়ে পৌর প্রশাসক ও পৌর প্রকৌশলী প্রশ্নের উত্তরের পাশাপাশি পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ছাতকের স্থানীয় ও জাতীয় গণমাধ্যম কর্মীসহ রাজনৈতিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়কসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে বাজেট সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আইনুল ইসলাম ভূঁইয়া, পৌর নির্বাহী কর্মকর্তা শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আবদুল মালেক, কর আদায়কারী মো. জামাল উদ্দিন, হিসাব রক্ষক কুলসুমা বেগম, নিন্মমান সহকারী ও কাম মুদ্রাক্ষরিক মো. আসাদুজ্জামান এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D