জৈন্তাপুরে ভারতীয় মদসহ যুবক আটক

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫

জৈন্তাপুরে ভারতীয় মদসহ যুবক আটক

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) রাত পৌণে ৮টার দিকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জৈন্তাপুর মডেল থানার এসআই ওবায়দুল ইসলাম ও তার সঙ্গীয় পুলিশ এএসআই শাহরিয়ার হাসান। অভিযানে ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

আটককৃত যুবক শাকিল আহমদ (২৭) জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল গ্রামের আমির আলীর ছেলে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, মাদক নির্মূলে জৈন্তাপুর মডেল থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অনৈতিক কার্যক্রম দমনে জৈন্তাপুর থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে।