১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৫
সিলেটের ২০০ বছরের ঐতিহ্য রথযাত্রা মহোৎসব শুক্রবার (২৭ জুন) অনুষ্ঠিত হবে। জগন্নাথদেব, বলদেব, সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসবকে কেন্দ্র করে সিলেটে ৯ দিনব্যাপী ব্যাপক ও বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হবে। উল্টো রথযাত্রা আগামী ৫ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হবে।
নগরের রিকাবীবাজার রথযাত্রা প্রাঙ্গণে সিলেটের ২৫টি দেবালয় ও মন্দির রথযাত্রা নিয়ে ২৭ জুন শুক্রবার সমবেত হয়ে প্রথম রথযাত্রা মহোৎসব উদযাপন করা হবে। সিলেটের রিকাবীবাজারস্থ রথযাত্রা প্রাঙ্গণে জগন্নাথদেব, বলদেব, সুভদ্রা মহারাণীর পূজা, আরতী, হরিনাম সংকীর্ত্তন, মহাপ্রসাদ বিতরণ, হরিলুট ও ভক্তিমূলক সঙ্গীতসহ নানা আচার সম্পন্ন হবে।
রথযাত্রা মহোৎসব উপলক্ষে সিলেট নগরের রিকাবীবাজার প্রাঙ্গণে ৯ দিনব্যাপী মেলা বসে। এই মেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী রকমারি নানা পণ্যের পসরা বসে। রথযাত্রায় হাজার হাজার শিশু-কিশোর, তরুণ-তরুণী, যুবক-যুবতী, নারী-পুরুষ ও আবালবৃদ্ধবণিতার স্বতঃস্ফূর্ত মিলন মেলা হয়।
সিলেটের রিকাবীবাজারের রথযাত্রা প্রাঙ্গণের ব্যবস্থাপনায় প্রতি বছর সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি দায়িত্ব পালন করে। সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশন নিয়োজিত থাকে। এবারও রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি অনেক পদক্ষেপ হাতে নিয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় প্রতিটি রথ মন্দির থেকে আনা-নেওয়া করা হবে।
রথযাত্রা সফল, স্বার্থক ও উৎসবমুখর করার জন্য গত ২৩ জুন সোমবার দুপুর ১২টায় সিলেটের জেলা প্রশাসকের উদ্যোগে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির মতবিনিময়সভা হয় এবং এদিন বিকেল ৩টায় পুলিশ কমিশনারের কার্যালয়েও এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এ দুইটি সভায় সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া গত ২৪ জুন মঙ্গলবার বিকেল ৪টায় সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
এবার রথযাত্রায় অংশগ্রহণকারী মন্দির ও দেবালয়গুলো হলো- শ্রীশ্রী কৃষ্ণ বলরাম জিউর আখড়া, লামাবাজার; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, আম্বরখানা; শ্রীশ্রী রাধাকৃষ্ণ জগন্নাথ মণিপুরী মন্দির, শিবগঞ্জ; শ্রীশ্রী নৃসিংহ জিউর আখড়া, কালীঘাট; শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিউর মন্দির, রাজবাড়ী, মির্জাজাঙ্গাল; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, নয়াবাজার; আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন); শ্রীশ্রী জগন্নাথ মন্দির, নরসিংটিলা; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, কালীঘাট; শ্রীশ্রী মহাপ্রভু মন্দির, নরসিংটিলা; লালদিঘিরপাড় মণিপুরী পাড়া মন্দির পরিচালনা কমিটি; শ্রীশ্রী মহাপ্রভু মন্দির, সাগরদিঘিরপাড়; শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়া, মাছিমপুর; শ্রীশ্রী জগন্নাথ মন্দির, বড়বাজার; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, সুবিদবাজার; শ্রীশ্রী মহাপ্রভু জিউর আখড়া, লামাবাজার; শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, দক্ষিণ কাছ; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, জিন্দাবাজার; শ্রীশ্রী ব্রজনাথ জিউর মন্দির, শিবগঞ্জ; নিম্বার্ক আশ্রম, মির্জাজাঙ্গাল; সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি, লামাবাজার ও শ্রীশ্রী মহাপ্রভু আখড়া, পনিটুলা, সিলেট, শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির, বহর নোয়াগাঁও, সিলেট ও শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া, ব্রাহ্মনশাসন, আখালীয়া সিলেট।
এদিকে রথযাত্রা উপলক্ষে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি এল প্রশান্ত সিংহ ও সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ এক যৌথ বিবৃতিতে সিলেটবাসীর প্রাণের এই উৎসব সফল ও স্বার্থক করে তুলতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু সুন্দর রেখে সকলকে উৎসব উদযাপন করার অনুরোধ জানিয়েছেন।
তারা বলেন- ‘আমরা প্রত্যেক বছর যথাযথ আচার অনুষ্ঠানাদির মাধ্যমে ভগবান শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব, সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব উদযাপন করি। এই আয়োজনে সকল মানুষের অংশগ্রহণ থাকে আনন্দমুখরভাবে। সকল শ্রেণি-পেশার মানুষ এই মহোৎসবে অংশ নেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D