১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৫
সিলেট সরকারি কলেজ কেন্দ্রে জাল প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে এক ছাত্রী ধরা পড়েছেন। তবে ওই ছাত্রী বলছেন- তিনি বিষয়টি জানেন না। তার ভাই এটি করিয়েছেন। তিনি (ভাই) অসুস্থ, বর্তমানে হাসপাতালে ভর্তি।
জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) এইচএসসি পরীক্ষা শুরুর দিনে পরীক্ষার্থীরা সিলেট সরকারি কলেজ কেন্দ্রে প্রবেশের সময় দেখা যায়- দুই ছাত্রীর একই এডমিড কার্ড। দুজনই সিলেট মদন মোহন কলেজের ছাত্রী। বিষয়টি ধরা পড়ার পর কেন্দ্র কর্তৃপক্ষ সিলেট শিক্ষা বোর্ড ও মদন মোহন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন- মোছা. তাহমিনা আক্তার নামের ছাত্রীর প্রবেশপত্রটি ভুয়া। পরে আসল এডমিট কার্ড নিয়ে আসা ফয়জিয়া আক্তার নামের ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দিয়ে তাহমিনাকে আটক করে রাখা হয়।
এসময় জিজ্ঞাসাবাদে তাহিমানা জানান- পরীক্ষার ফি প্রদানের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় ওর ভাই এক দালালের কাছে টাকা জমা দেন এবং ওই দালাল একটি প্রবেশপত্র তাদের সরবরাহ করে। কিন্তু আজ কেন্দ্রে এসে জানতে পারেন এটি ভুয়া।
ওই ছাত্রী বলেন- তার ভাই বর্তমানে অসুস্থ, হাসপাতালে ভর্তি। তাই তিনি কেন্দ্রে আসতে পারবেন না। বিপাকে পড়া ছাত্রী এসময় কেঁদেও ফেলেন।
সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন বলেন- জাল এডমিট কার্ড তৈরির বিষয়ে ওই ছাত্রী বা তার ভাইয়ের হাত থাকলে আমাদের উচিৎ তাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া। কিন্তু পরীক্ষার্থী ছাত্রী হওয়ায় এখানে মানবিকতারও একটি বিষয় আছে। তাই তাকে পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হবে।
তবে তারা যদি প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে যে দালালের মাধ্যমে এটি করিয়েছেন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D