১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৫
সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে চলছে অনৈতিক কাজ। এবার মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ধরা পড়েছেন ৮ পুরুষের সাথে দুই নারী।
মঙ্গলবার (২৪ জুন) রাত পৌণে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্দরবাজারের সিটি হার্ট আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মো. ওয়াজিদুর রহমান (৪৭), রাহুল কুড়ি (২২), মো. রিফাত ইসলাম (২৩), পলাশ (২২), সজিব আহম্মদ রাহি (১৯), হাসান আহম্মদ (২৪), মো. নুরুল ইসলাম (২৮), মো. আব্দুস শুক্কুর (৩০), আনিকা আক্তার রূপা (২২) ও আফসানা বেগম (২৩)।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D