সিলেট-তামাবিল সড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহির মৃত্যু

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৫

সিলেট-তামাবিল সড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহির মৃত্যু

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুরের পাখিটেকি নামক স্থানে পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে সিলেট-তামাবিল সড়কের হরিপুর এলাকার পাখিটেকি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে সিলেটগামী পাথর বোঝাই ট্রাক সড়কের পাখিটেকি নামক স্থানে একই দিকে যাওয়া মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৫৪-২৭৫৮) কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী নিহত হন। দুর্ঘটনায় তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহত আনোয়ার হোসেন (৩৫) বরিশাল জেলার মুলদী থানার চর খলিফা গ্রামের তফাজ্জুল হক ব্যাপারীর ছেলে। তিনি এসিআই কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে সিলেটে কর্মরত ছিলেন বলে জানা যায়।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনায় সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট