১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৫
সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্টে একটি মার্কেটের জায়গা দখল নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে সিলেট মহানগর যুবদলের সহসভাপতি বেলাল আহমদ ও বহিষ্কৃত মহানগর যুবদলের কোষাধ্যক্ষ মেহেদী হাসান সাজাইর গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
কদমতলী পয়েন্টের আফরোজ বক্ত ম্যানশনের মার্কেট নিয়ে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, আফরোজ বক্ত ম্যানশনের মার্কেট নিয়ে টিপু বক্স ও তার ফুফুর ঘরের ভাই বেলাল আহমদের মধ্যে সংঘর্ষ সূত্রপাত হয়। পরে টিপু বক্সের আহত হেওয়ার সংবাদ শুনে বহিষ্কৃত যুবদল নেতা মেহেদী হাসান সাজাইসহ এলাকাবাসী যুবদল নেতা বেলাল আহমদসহ তার বাহিনীর সাথে ধাওয়া-পাল্টা ঘটনার ঘটে।
ঘটনার সংবাদ শুনে দক্ষিণ সুরমা থানার (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে সেনাবাহিনী সংবাদ পেয়ে ঘটনাস্থল পরির্দশন করে কদমতলী এলাকায় তারা অবস্থান নেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, একটি মার্কেটের জায়গা দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আমরা সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এ ঘটনায় একজন আহত হয়েছেন। বর্তমানে পরস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D