১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৫
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত আরও ২ জন রোগী শনাক্ত হয়েছেন। আর ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন একজন। এ নিয়ে বিভাগে করোনায় ১৭ জন ও ডেঙ্গুতে আক্রান্ত ২৫ জন রোগী শনাক্ত হলেন।
বুধবার (২৫ জুন) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, বুধবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৬০ জনের নমুনা পরীক্ষায় ২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৮ জন হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ও আল হারামাইন হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন।
এছাড়া গেল ২৪ ঘন্টায় মৌলভীবাজারে একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। মানুষকে সচেতন করা গেলে করোনা সংক্রমণ ও ডেঙ্গুর বিস্তাররোধ সম্ভব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D