দক্ষিণ সুরমায় বিএআরআই’র ভার্মিকম্পোষ্ট বিতরণ

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৫

দক্ষিণ সুরমায় বিএআরআই’র ভার্মিকম্পোষ্ট বিতরণ

সিলেটের দক্ষিন সুরমার মোল্লারগাওয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) অনুযায়ী কৃষক পর্যায়ে ভার্মিকম্পোষ্ট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(২৪ জুন) বিকেলে সরেজমিন গবেষণা বিভাগ বিএআরআই সিলেট কতৃক উপজেলার মোল্লারগাও ইউনিয়নের মন্দিরখলাস্হ কৃষি উদ্দোক্তা সৈয়দুর রহমানের বাড়ীতে আয়োজিত ভার্মিকম্পোষ্ট বিতরণ করা হয়।

ভার্মিকম্পোষ্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরেজমিন গবেষণা বিভাগ বিএআরআই সিলেট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আসাদুজ্জামান।

তিনি তার বক্তৃতায় বলেন, ভার্মি কম্পোস্ট সার, যা কেঁচো সার নামেও পরিচিত, এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং ফসলের ফলন বাড়াতে সাহায্য করে। এটি পরিবেশ-বান্ধব এবং মাটির গুণগত মান উন্নত করে। ভার্মি কম্পোস্টিং জৈব বর্জ্য ব্যবস্থাপনার একটি টেকসই ও পরিবেশবান্ধব পদ্ধতি।
এটি জৈব বর্জ্য থেকে সার তৈরি করে পরিবেশ দূষণ রোধে সাহায্য করে।

ভার্মি কম্পোস্টিং মাটির জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি অধিক ফলনের লক্ষ্য এ সার ব্যবহারের জন্য কৃষকদের আহবান জানান।

সরেজমিন গবেষণা বিভাগ বিএআরআই সিলেট এর বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ জুলফিকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএজেএফ সিলেট এর সেক্রেটারি এস এ শফি, কৃষি উদ্দোক্তা সৈয়দুর রহমান। অনুষ্টানে এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কৃষকদের মধ্যে ভার্মিকম্পোষ্ট বিতরণ করা হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট