১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৫
সিলেটে নতুন করে আরও এক জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ২৬ জনের নমুনা পরীক্ষা করে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫জনে।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় ২৬ জনের নমুনা পরীক্ষার পর নতুন করে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে সিলেটে আজ মঙ্গলবার পর্যন্ত পর্যন্ত ১৪১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আক্রান্তদের ১৪ জনের মধ্যে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫ জন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১জন ও আল হারামাইন হাসপাতালে ১জন ভর্তি রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D