চুনারুঘাটে রাবার বাগান থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৫

চুনারুঘাটে রাবার বাগান থেকে যুবকের লাশ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাহজীবাজার রাবার বাগানে হাবিব মিয়া (২১) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

হাবিব মিয়া মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের হামাল মিয়ার ছেলে।

চুনারুঘাট থানার ওসি নুরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাবিব মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।

পরে ময়নাতদন্তের জন্য তা হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে ওই যুবক আত্মহত্যা করেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট