১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৫
সিলেটের জালালাবাদ থানাধীন দুসকী আবাসিক এলাকা থেকে সাবনী সিকদার (১৫) নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে। গত ২২ জুন রবিবার বেলা ৩ টার দিকে সে নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি বলে জানিয়েছে তার পরিবার।
নিখোঁজ কিশোরী সাবনী সিকদারের পিতা মোঃ শামীম সিকদার এ ঘটনায় জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর: ZPDBRD 1124, তারিখ: ২৩-০৬-২০২৫। তিনি জানান, অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাওয়া যায়নি।
সাবনী সিকদারের বয়স ১৫ বছর। তার গায়ের রং উজ্জ্বল, উচ্চতা ৫ ফুট এবং ওজন আনুমানিক ৪৫ কেজি। সে বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলতে পারে এবং স্থানীয়ভাবে সিলেটি ভাষায় অভ্যস্ত।
নিখোঁজের সময় তার পরনে কী ছিল তা জানা যায়নি। তবে পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, সে কোনো অজানা কারণে বিপদে পড়তে পারে। কেউ তার সন্ধান পেয়ে থাকলে জালালাবাদ থানায় অথবা সরাসরি তার পিতার সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ : মোঃ শামীম সিকদার, মোবাইল: ০১৭২১৫৯০৬৭৬, ঠিকানা: দুসকী আ/এ, ওয়ার্ড নং ৩৭, জালালাবাদ, সিলেট।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D