দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৫

দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আখলুছ মিয়া (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পেশায় বাসচালক আখলুছ ওই গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে।

‎স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় আখলুছ নিজের নির্মাণাধীন ঘরে বৈদ্যুতিক বাল্ব লাগাতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট