মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্নহনন

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জুন ২২, ২০২৫

মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্নহনন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মায়ের বকুনি খেয়ে মুনিয়া আক্তার (১৬) নামের এক কিশোরী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।

রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার বোগলা বাজার ইউনিয়নের কবিরনগর গ্রামে এ ঘটনা ঘটে।

কিশোরী মুনিয়া ওই গ্রামের কুয়েত প্রবাসী ফজল আলীর কন্যা।

মুনিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে ছোট ভাইয়ের স্কুলে যাওয়া নিয়ে মায়ের বকুনি খেয়ে মায়ের সাথে অভিমান করে সকলের অগোচরে ঘরে থাকা কীটনাশক পান করে মুনিয়া আক্তার।

পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট