১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগলা গ্রামে পুকুর থেকে গৃহবধূ লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্বামীকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
মৃত সাবিনা বেগম (২৮) গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর গ্রামের আনু মিয়ার (৩৫) স্ত্রী।
বুধবার (১৮ জুন) বিকালে উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজারের পার্শ্ববর্তী স্বপন মিয়া নামে একজনের বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, স্ত্রী সাবিনাকে নিয়ে আনু মিয়া বুধবার বেলা ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। স্থানীয়রা বিকাল ৪টার দিকে এক নারীর লাশ পুকুরে ভাসতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং তা সাবিনা বেগমের বলে শনাক্ত হয়। ধারনা করা হচ্ছে বাগলা যাওয়ার পথে পথিমধ্যে স্ত্রীকে খুন করে স্বপন মিয়া নামে একজনের বাড়ির সামনে পুকুরে লাশ ফেল দেন স্বামী।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন- লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের পরপরই আমরা অভিযান চালিয়ে স্বামীকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বামীর কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D