১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৫
লোভাছড়া লোড আনলোড শ্রমিক ইউনিয়ন রেজি নং সিলেট ৮০ এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ জুন) সন্ধ্যায় কানাইঘাট উপজেলার মুলাগুল নয়াবাজারে পাথর কোয়রি বন্ধ করা-ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টার প্রদিবাদে এবং অনতিবিলম্বে লোভাছড়া পাথর কোয়ারি সহ বৃহত্তর সিলেটের সকল পাথর কোয়ারির উপর সরকারের স্থগিতাদেশ প্রত্যাহার করে ইজারা প্রদানের দাবীতে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নয়াবাজারে প্রতিবাদ সভায় মিলিত হয়।
লোভাছড়া লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আখতার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ শহীদুল্লাহ কাওছার, জসীম উদ্দীন, ফারুক আহমদ, মুহিবুর রহমান প্রমুখ। এছাড়াও প্রতিবাদ সভায় অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা পাথর কোয়ারি কিয়ামত পর্যন্ত বন্ধ ঘোষনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পাথর কোয়ারি বন্ধ করা ফ্যাসিবাদী চরিত্রের অংশ। বিগত আওয়ামী স্বৈরাচারী সরকার ও তার সার্থভোগী পৃষ্টপোষকগণ ভারতের প্রেমে পড়ে পরিবেশের অজুহাত দিয়ে বাংলাদেশের সবকটি কোয়ারী বন্ধ করে পাথর কোয়ারীর সাথে সম্পৃক্ত প্রায় ১ কোটি ২০ লক্ষ্য মানুষের পেটে লাতি দিয়েছে। বর্তমানে আবারো সেই পরিবেশের উপদেষ্টা ফ্যাসিস্টের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত হয়েছেন। বক্তারা অবিলম্বে দেশের মানুষের কথা বিবেচনা করে এই জনসার্থবিরাধী প্রচেষ্টার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর প্রতি আহবান জানান।
বক্তারা বলেন, সরকার লোভাছড়া পাথর কোয়ারী থেকে পাথর নিালম করে রাজস্ব আদায় করছে। ব্যবসায়ীদের পরিবেশের অজুহাত দেখিয়ে ক্রাসার মিশিন দিয়ে যেখানে সেখানে পাথর ভাঙ্গা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে দীর্ঘদিন কোয়ারি বন্ধ থাকায় লোভাছড়ার পাথরগুলো সরকারী কোন প্রকল্পে ব্যবহারের অনুমতি পাচ্ছেনা।
বক্তারা অবিলম্বে পাথর ভাঙ্গার জন্য সরকার পরিবেশের নীতিমালা রক্ষা করে যথাযথ স্থান নির্ধারণ করে লোভাছড়া সহ সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার জোর দাবি জানান। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D