১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৫
সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিল্ক শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ জুন) ভোররাতের এই অভিযানে সীমান্ত পিলার ১২১৩/৪-এস থেকে প্রায় ৩০০ গজ ভেতরে বাংলাদেশ অংশে শ্বশানঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১২০ পিস ভারতীয় সিল্ক শাড়ি ও ১০ পিস লেহেঙ্গা উদ্ধার করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর আওতাধীন সুনামগঞ্জ সদর উপজেলার ১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়নতলা বিওপি কর্তৃক পরিচালিত এই অভিযানে জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, “বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা শুল্ক বিভাগের মাধ্যমে আইনানুগভাবে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D