১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৫
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকদের তিন দফা দাবিতে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে তারা কাজে যোগ দিবেন বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।
এর আগে সোমবার (১৬ জুন) সকাল থেকে আবাসিক হল থেকে উচ্ছেদের প্রতিবাদ, নিরাপদ-স্বাস্থ্যসম্মত ও বসবাসযোগ্য আবাসিক কক্ষ নিশ্চিতকরণসহ তিন দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকরা। এতে সংকটে পড়ে চিকিৎসা সেবা। পরে বিকেল চারটার দিকে কলেজ প্রশাসনের আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহার করেন।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, রোববার একাধিক নারী ইন্টার্ন চিকিৎসকের রুমে তাদের অনুপস্থিতিতে তালা ভেঙে জোরপূর্বক প্রবেশ করে ব্যক্তিগত জিনিসপত্র বের করে দেওয়া হয়। এদের মধ্যে একজন ইন্টার্ন চিকিৎসক অন্তঃসত্ত্বা ছিলেন, তার অবস্থা সংকটাপন্ন।
এমন ঘটনাকে অমানবিক ও আইনবহির্ভুত উল্লেখ করে এর প্রতিবাদে সোমবার সকাল থেকে ধর্মঘটে নামেন ইন্টার্নরা।
এদিকে, এ ঘটনায় ওসমানী মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. শামীম আক্তার মিমিকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. রওশন আরা বেগম ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. তানজীনা চৌধুরী।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, ছোট একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। শিক্ষানবিশ চিকিৎসকদের নিয়ে বৈঠক হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D