করোনা ও ডেঙ্গু নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির নির্দেশনা

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৫

করোনা ও ডেঙ্গু নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির নির্দেশনা

দেশব্যাপী করোনা ও ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একগুচ্ছ জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রবিবার (১৫ জুন) এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত নির্দেশনার আলোকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনায় বলে হয়েছে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী ও শিক্ষকদের সক্রিয়ভাবে প্রচারণায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

করোনা প্রতিরোধে নির্দেশনায় বলা হয়েছে, সাবান দিয়ে বারবার (কমপক্ষে ২০ সেকেন্ড) হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা, আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখা, অপরিষ্কার হাতে চোখ, মুখ, নাক স্পর্শ না করা, হাঁচি-কাশির সময় বাহু, টিস্যু বা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখা।

মাউশির নির্দেশনায় বলা হয়, উল্লিখিত স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে মানার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট