বিয়ানীবাজারে ৯ হাজার ১১৮ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৫

বিয়ানীবাজারে ৯ হাজার ১১৮ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ সদস্যরা। গ্রেপ্তারকৃত হুছনা বেগম ওরফে রাজিয়া (৫৭) সিলেট সদর উপজেলার চাতল (টুকের বাজার) এলাকার মৃত আব্দুল বারীর স্ত্রী।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ জুন) দুপুরে বিয়ানীবাজার উপজেরার চারখাই বাজার এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় র‌্যাব বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।

একপর্যায়ে জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার জন্য থামানো হয় এবং বাসে যাত্রী বেশে ড্রাইভারের পাশে বনেটের সিটে বসা এক মহিলাকে সন্দেহ হলে নারী র‌্যাব সদস্য কর্তৃক তার দেহ তল্লাশি চালানো হয়।

এসময় তার কোমরে বাধা বিশেষভাবে সেলাই করা পুরাতন খয়েরী রংয়ের ওড়নার ভিতর ৪৬ টি প্যাকেট থেকে ৯ হাজার ১১৮ পিস ইয়াবা জব্দ করা হয়।



র‍্যাব জানায়, আটক হুছনা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে ইয়াবাসহ তাকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় র‍্যাব-৯ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রেখেছে’।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট