১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৫
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে পাথর লুটপাটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৫ জনকে আটক করে ছয় মাসের জেল ও ৩৮টি নৌকা ধ্বংস করা হয়।
শুক্রবার (১৩ জুন) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে। এসময় সাদাপাথর থেকে নৌকা দিয়ে পাথর লুটপাটে জড়িত থাকায় কোম্পানীগঞ্জ উপজেলার ডাকাতি বাড়ি গ্রামের সুয়েজ মিয়া, আব্দুস সালাম, বিলাজুরের ছালেক মিয়া, জুয়েল ও উত্তর রাজনগরের হাফিজুরকে ৬ মাস করে জেল দেওয়া হয়। তাছাড়া পাথর পরিবহনে ব্যবহৃত ১৮টি ইঞ্জিন চালিত নৌকা ও ২০টি বারকি নৌকা ধ্বংস করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা আজিজুননাহারের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D