১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০১৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকে অনেক কথা বলবে, নিজের বিবেক যদি ঠিক থাকে, দেশপ্রেম থাকে, আমার দেশের ক্ষতি অন্তত আমাদের দ্বারা হবে না।
তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ ক্ষুন্ন করে ভারতের সঙ্গে কোনো চুক্তি হবে না।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ হাউজিং সোসাইটির প্লট বিতরণ অনুষ্ঠানে ভারতের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বিএনপির বিরোধিতার কড়া সমালোচনা করে তিনি এসব কথা বলেন।
ভারতের চুক্তি সম্পর্কে বিএনপির বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশ বেচে দেবে…কী চুক্তি করবে…এই চুক্তি হলে মানবো… ওই চুক্তি হলে মানব না…কে তারা? কী মানলো না মানলো, কার কী আসে যায়?ইন্দিরা-মুজিব চুক্তি প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, এক সময় বিএনপি নেতারা এটাকে গোলামীর চুক্তি বলত। তারপর দেখা গেল, সেই চুক্তি বাস্তবায়ন করে বাংলাদেশ লাভবান। গোলামী না, বরং অনেক জমি অনেক কিছু বাঙালিরা পেয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D