১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুন ১০, ২০২৫
লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটের কোম্পানীগঞ্জের খাগাইল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। প্রায় আধা ঘণ্টা সিলেট–কোম্পানীগঞ্জ–ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে যানবাহন আটকে দুর্ভোগ পোহাতে হয় মানুষকে।
মঙ্গলবার (১০ জুন) দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জের খাগাইল মোড় এলাকায় সড়ক অবরোধ করা হয়।
অবরোধের সময় মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে যাওয়া পর্যটক ও সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে পল্লী বিদ্যুতের আওতাধীন সিলেটের কোম্পানীগঞ্জে লোডশেডিং বেড়েছে। দিনে ও রাতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এলাকাবাসী অতিষ্ঠ। সোমবার রাতে প্রচণ্ড গরমে কোম্পানীগঞ্জের খাগাইল এলাকার এক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। এতে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এর প্রতিবাদে ও বিদ্যুতের দাবিতে মঙ্গলবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন।
এদিকে সড়ক অবরোধের কারণে খাগাইল এলাকায় সিলেটের দিক থেকে কোম্পানীগঞ্জগামী এবং কোম্পানীগঞ্জের দিক থেকে সিলেটগামী যানবাহন মহাসড়কের দুই পাশে আটকা পড়ে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ বলেন, ‘পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় বিক্ষুব্ধ লোকজন ও পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপকের সঙ্গে আলাপ করে বিষয়টি সমাধান করার আশ্বাস দেওয়া হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D