১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুন ৯, ২০২৫
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে মেহেদী হাসান ইমন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে সাদাপাথর জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন সিলেট নগরীর ১১নং ওয়ার্ডের লালাদিঘীর পাড় এলাকার জামাল মিয়ার ছেলে।
স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ইমন তার কয়েকজন বন্ধুর সাথে সাদাপাথরে গোসল করতে নেমেছিল। এসময় পানির প্রবল স্রোতে সে তলিয়ে যায়। পরে সেখানে উপস্থিত তার সঙ্গীসহ আরও কয়েকজন খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী এবং ইমনকে উদ্ধারকারী জাহাঙ্গীর আহমদ ও শিপন বলেন, আমরা সাঁতার কাটছিলাম। এসময় দেখি ৭-৮জনের একটি দল সাঁতার কেটে মধ্যখানে চলে যায়। তাদের মধ্যে একটি ছেলে পানিতে তলিয়ে যায়। প্রথমে নৌকা দিয়ে খুঁজি। কিন্তু পাওয়া যায়নি। পরে সবাই মিলে ডুব দিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
১৬ বছরের ইমন ছিল পরিবারের একমাত্র সন্তান। তার বাবা জামাল উদ্দিন এখনও বিশ্বাস করতে পারছেন না, তাঁর হাসিখুশি ছেলেটা আর কখনও ফিরবে না। লালাদিঘিরপাড়ের গলিতে যেন এক নিস্তব্ধতা নেমে এসেছে। বন্ধুরা স্তব্ধ, প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েছেন।
এদিকে, এই ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুনন্নাহার।
এসময় তিনি বলেন, আমাদের গ্রাম পুলিশের লোকজন বার বার মাইকিং করে সতর্ক করছে যারা সাঁতার না জানেন তারা পানিতে ঝাপ না দেয়ার জন্য। কিন্ত যে পর্যটক মারা গেছে জানতে পেরেছি সে সাঁতার জানতো না এবং ঝাপ না দিতে এখানকার দায়িত্বরত বিজিবি তাকে না করেছিলেন। সে কথা শুনেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, সাদাপাথর পিকনিক স্পটে বন্ধুদের সাথে ঘুরতে আসে মেহেদী হাসান ইমন। তারা সেখানে পানিতে গোসল করতে নামলে স্রোতে ভেসে যায় ইমন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেহেদী হাসান ইমন সাঁতার জানতো না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D