১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জুন ৮, ২০২৫
সিলেটে বেপরোয়া ট্রাকের নিচে চাপা পড়ে রিকশা যাত্রী এক নারী চিকিৎসক মারা গেছেন। এ ঘটনায় রিকশা চালক গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ জুন) বেলা পৌনে ১১টার দিকে নগরীর জিতু মিয়ার পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে। পরে বিকাল ৩টার দিকে হাসপাতালে ওই নারী চিকিৎসক মারা যান।
নিহত রহিমা খাতুন জেসি (২৭) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকার আবু নছরের মেয়ে।
রহিমা সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ও এসএসকেএস ক্লিনিকের ডিউটি ডাক্তার ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান।
তিনি জানান- দক্ষিণ সুরমার দিক থেকে কাজিরবাজার সেতু দিয়ে বেপরোয়া গতিতে আসা ট্রাক (নং সিলেট-ড ১১-৩১৭৯৯) একটি রিকশাকে চাপা দেয়। এসময় রিকশার যাত্রী চিকিৎসক রহিমা খাতুন জেসি ও চালক জাকিরুল ইসলাম গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৩টার দিকে রহিমা খাতুন জেসি মারা যান।
রিকশাচালক জাকিরুল ইসলাম ওসমনাী হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।
ওসি বলেন- ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D