১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জুন ২, ২০২৫
হবিগঞ্জের মাধবপুরে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেছেন মসফ্লাই কোম্পানির শ্রমিকরা।
সোমবার (২ জুন) সকাল ৯টার দিকে শ্রমিকেরা মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়।
অবরোধের প্রায় দুই ঘণ্টা পর বেতন ও বোনাসের পাওয়ার আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যায়। এ সময় রাস্তার দুপাশে শত শত যানবহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
জানা গেছে, বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সোমবার সকালে কাজ বাদ দিয়ে মহাসড়কে নামে মসফ্লাই কোম্পানির শ্রমিকরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম ও মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কোভিদ হোসেন ঘটনাস্থলে যান। তারা শ্রমিক ও কোম্পানির প্রতিনিধি দিয়ে সঙ্গে কথা বলে আগামী ৪ তারিখ বেতন-বোনাস পরিশোধের তারিখ ধার্য করেন। পরে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে কাজে যোগ দেয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মসফ্লাই কোম্পানির ডিজিএম শ্যামল বাবু বলেন, আগামী ৪ জুন বেতন ও বোনাস পরিশোধ করা হবে।
মাধবপুর বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ মসফ্লাই কোম্পানির শ্রমিকরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D