২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০১৭
দৈনিক দিনকালের সাবেক ব্যুরো প্রধান হারিস মোহাম্মদ এর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০১০ সালের ৩ এপ্রিল তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন।
সাংবাদিক হারিস মোহাম্মদ দীর্ঘ ৩২ বছরের সাংবাদিকতা জীবনে সিলেটের দৈনিক পত্রিকা’সহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেন। মরহুম হারিস মোহাম্মদ ছিলেন মুক্তিযোদ্ধা ও সংগঠক ইঞ্জিনিয়ার আবদুস সামাদের জ্যেষ্ঠ পুত্র ও রাজনৈতিক ব্যক্তিত্ব হাসন আলী রাজার জামাতা।
তার কর্মনিষ্ট জীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ ও বিনয়ী। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ সোমবার বেলা ২টায় ক্লাব কার্যালয়ে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে ক্লাবের সকল সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D