২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৭
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের ঠিক আগেই কেন দেশে জঙ্গি তৎপরতা বেড়ে গেছে।
তিনি বলেন, জঙ্গি অভিযানে জঙ্গি মারা পড়ে কিন্তু ধরা পড়ে না, এটা কিসের ব্যর্থতা? এটা কি ভারতীয় ‘র’ এর ব্যর্থতা?
রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মোড়েলগঞ্জের পানগুছি নদীর ওপরে ব্রিজ নির্মাণ ও নদীতে সম্প্রতি ২২ জনের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের নামের একটি সংগঠন।জাফরুল্লাহ চৌধুরী বলেন, আসলে জঙ্গিবাদের নামে দেশে অরাজকতা সৃষ্টি করে মানুষকে ভয় দেখানো হচ্ছে। আর কিছুই নয়, তাই জনগণকে সচেতন থাকতে হবে।
জনগণের কোথাও নিরাপত্তা নেই মন্তব্য করে রাজনীতির এই বিশ্লেষক বলেন, রাস্তা দিয়ে হাঁটবেন হঠাৎ গুম হয়ে যাবেন, রোগী হয়ে ডাক্তারের হাতে মারা যাবেন। সরকার চিকিৎসা আইন করছে সেখানে ডাক্তারের নিরাপত্তা আছে অথচ রোগীর নিরাপত্তা নেই।
তিনি বলেন, রাস্তাঘাটে মানুষ দুর্ঘটনায় মারা যাচ্ছে। সংঘবন্ধ হয়ে সবাইকে ন্যায্য দাবিতে রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই।
দেশে আজ যে নিরাপত্তাহীনতা তার একমাত্র কারণ ভারতীয় আধিপত্যবাদ বলেও মন্তব্য করেন মুক্তিযুদ্ধের এই সংগঠক।
মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সমন্বয়কারী ড. কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, জাতীয় সম্পদ রক্ষা কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, সাবেক পুলিশ সুপার এম এ খালেক প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D