২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের আগে কুমিল্লার কোটবাড়ীতে ঘিরে রাখা জঙ্গি আস্তানায় কোনো ধরনের অভিযান চালানো হবে না।
তিনি বলেন, প্রয়োজন হলে ভোট শেষ হওয়ার পর এখানে অভিযান চালানো হবে।
বুধবার বিকেলে কুমিল্লায় জঙ্গি আস্তানার সন্ধানের পর প্রতিক্রিয়া জানাতে তিনি এসব কথা বলেন।
সিইসি নুরুল হুদা বলেন, কুমিল্লার কোটবাড়ীর ঘটনা সম্পর্কে আমরা অবহিত হয়েছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমার কথা হয়েছে। ভোট শেষ হওয়ার আগে এখানে কোনো ধরনের ব্যবস্থা নেয়া হবে না। ভোট শেষ না হওয়া পর্যন্ত জায়গাটি কর্ডন করে রাখা হবে।ভোটের আগে এ ধরনের একটি ঘটনা চিহ্নিত হওয়ায় আমাদের জন্য ভালো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জঙ্গি আস্তানা কেন্দ্র করে নির্বাচনে নাশকতার ঘটনাও ঘটতে পারত। সেই আশঙ্কা এখন অনেকটাই কেটে গেছে।
জঙ্গি আস্তানার ঘটনায় কুসিক নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেছেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D